এরপর আধা ঘণ্টা হেঁটে তাঁরা ভিভিআইপি টার্মিনালে ঢোকার মুখে পৌঁছান
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের ভিড়ে আর তাঁদের বহন করে আনা গাড়িগুলোর কারণে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়
গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন হাজার হাজার যাত্রী
অন্যান্য পরিবহনের সঙ্গে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়ে
সন্ধ্যা ছয়টার দিকে গাড়ির সারি বিমানবন্দর থেকে মহাখালী এবং অন্যদিকে বিমানবন্দর থেকে টঙ্গী সেতু ছাড়িয়ে যায়
চেষ্টা করেও পুলিশ রাস্তা পরিষ্কার রাখতে পারছিল না
মানুষের ভিড়ে একসময় যান চলাচল পুরোপুরি থমকে যায়
তখন বিভিন্ন মিছিলের সামনে থাকা নেতারা মানুষকে রাস্তা থেকে সরে দাঁড়াতে অনুরোধ জানিয়ে মাইকিং করতে থাকেন
আধা ঘণ্টা পর আবার ধীরগতিতে শুরু হয় যান চলাচল
ঢাকা-কিশোরগঞ্জ রুটের অনন্যা পরিবহন বাসের কর্মী রফিক জানান শুধু মহাখালী থেকে বিমানবন্দরের টার্মিনাল পর্যন্ত আসতে সময় লেগেছে আড়াই ঘণ্টারও বেশি
একই কথা বললেন তুরাগ পরিবহনের চালক মামুন
নগরের ভিআইপি সড়ক দীর্ঘ সময় আটকে থাকায় রাতে এই যানজট ছড়িয়ে পড়ে নগরের প্রধান প্রধান সড়কে
তেজগাঁও মিরপুর রোড ফার্মগেট কাজী নজরুল ইসলাম এভিনিউ শাহবাগ প্রেসক্লাব পর্যন্ত সড়কে যানবাহন ঠায় দাঁড়িয়ে ছিল দীর্ঘ সময় ধরে
রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট ছাড়েনি
বিদায়ী প্রধান বিচারপতির প্রতি অ্যাটর্নি জেনারেল
আপনি সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন
প্রধান বিচারপতিকে বিদায় জানাতে গিয়ে তাঁর কিছু কাজের সমালোচনা করলেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম
বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের উদ্দেশে তিনি বলেন রাষ্ট্রপতি তাঁর সঙ্গে পরামর্শ করেই ১৭ জন বিচারক নিয়োগ করেছিলেন
কিন্তু দুজনকে শপথ না পড়িয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন
আর সংবিধান লঙ্ঘন অবস্থায়ই তিনি এখন বিদায় নিলেন
তবে বিদায়ী প্রধান বিচারপতি তাঁর বক্তব্যের সময় সরাসরি এর কোনো জবাব দেননি
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন নিয়োগপ্রাপ্ত ১৭ বিচারকের দুজনের বিরুদ্ধে যখন কোনো অভিযোগই দৃশ্যমান হলো না তখন আমরা সবাই আশা করেছিলাম আপনি বিদায়ী প্রধান বিচারপতি ওই দুজনকে শপথ পড়িয়ে আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করবেন
কিন্তু তা আপনি করলেন না
প্রধান বিচারপতি হিসেবে সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন
আর লঙ্ঘন করা অবস্থাতেই আপনি চলে যাচ্ছেন
সরকার এ ব্যাপারে আপনার বিরুদ্ধে যথাযথ সাংবিধানিক পদক্ষেপ নিতে পারত
কিন্তু প্রধান বিচারপতির পদটির মর্যাদার গুরুত্ব বিবেচনা করে সরকার কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থেকেছে
গতকাল বুধবার দুপুরে প্রধান বিচারপতির এজলাস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়
এ সময় উভয় বিভাগের বিচারপতি ও সমিতির আইনজীবীরা উপস্থিত ছিলেন
তবে আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারপতি মো আবদুল মতিন ও শাহ আবু নাঈম মোমিনুর রহমান উপস্থিত ছিলেন না
বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আমাকে নিয়ে পত্রিকায় বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে
ওই সব প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
প্রতিবেদনগুলো খণ্ডনের ব্যাপারে আমার কাছে অকাট্য প্রমাণ থাকলেও প্রধান বিচারপতির পদের মর্যাদা রক্ষার স্বার্থে আমি নীরব ছিলাম
তিনি আরও বলেন দেশে জবাবদিহিমূলক কার্যকর ও উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম যে ভূমিকা বর্তমানে পালন করছে আমাদের অবশ্যই তার প্রশংসা করতে হবে
তবে আমরা প্রায়শ সুপ্রিম কোর্টের ব্যাপারে পত্রিকায় যে প্রতিবেদনগুলো দেখি তাতে ঘটনার ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ প্রতিফলন দেখতে পাই না
তাঁর মতে বিচারব্যবস্থার নিয়মের পরিপন্থী বলে দেশের অন্য নাগরিকদের মতো বিচারকেরা প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ কিংবা মন্তব্য করতে পারেন না
তাই গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশের আগে তাঁরা যেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বিচারপতি ফজলুল করিম বলেন আমাদের গণতন্ত্র এই ধারণার ওপর প্রতিষ্ঠিত যে সাধারণ মানুষ তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে উন্মুক্ত আলাপ-আলোচনার মাধ্যমে ভুলভ্রান্তি থেকে একজন মানুষ বেরিয়ে আসতে পারবে এবং একজনের স্বার্থে সবার স্বার্থ বিঘ্নিত হবে না
কিন্তু প্রতিদিন আমি পর্যবেক্ষণ করেছি এই ধারণা দূরের মরীচিকার মতো
বর্তমানে আমরা খুব উদ্বেগের সাথে দেখছি বিরুদ্ধ শক্তির মুখে সংযম ও পরমতসহিষ্ণুতার মতো গুণাবলি ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে
অ্যাটর্নি জেনারেল বিদায়ী প্রধান বিচারপতির সমালোচনা করে আরও বলেন সাবেক প্রধান বিচারপতির আদেশে আদালতের ব্যবস্থাপনার বিষয়ে যে তদন্ত প্রতিবেদন রয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যক্তিবিশেষের প্রতি আপনার কি অনুরাগ প্রকাশ পায় না সর্বোপরি আপনার দুজন সহকর্মী যখন অপমানিত হয়েছেন তখন আপনার পদক্ষেপে তাঁদের অসম্মানের বোঝা ভারী হয়েছে
তাতে কি তাঁদের প্রতি আপনার বিরাগ প্রকাশ পাচ্ছে না তিনি বলেন আমি এ কথাগুলো উল্লেখ না করে থাকতে পারলাম না
তার কারণ আজ যদি আপনার এই অসাংবিধানিক কাজের উল্লেখ না করি ভবিষ্যতে আপনার পদাঙ্ক অনুসরণ করে পরবর্তী প্রধান বিচারপতিও হয়তো নিজের ইচ্ছেমতো শপথ পড়ানো থেকে বিরত থাকবেন এবং তাঁর সাংবিধানিক দায়বদ্ধতা উপেক্ষা করবেন
অ্যাটর্নি জেনারেল আরও বলেন আমাদের আদালতের দুর্নীতির প্রসার ঘটেছে জ্যামিতিক হারে
আইনজীবীদের পেশাগত মানও অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে
আদালতে প্রার্থিত আদেশ বা রায় না পেলে আদালতের বিচারক সম্বন্ধে অশালীন মন্তব্য করতে পিছপা হন না এবং অনেক সময়ই দেখা গেছে সৎ দক্ষ বিচারপতিরাও বিরূপ ও অভাবনীয় পরিস্থিতির শিকার হন
আজ আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হচ্ছে
বেঞ্চ অফিসারদের সম্পত্তির হিসাব চাওয়া হচ্ছে
এ পরিস্থিতিতে এ আদালতের মান-মর্যাদা ও সুনাম রক্ষার জন্য তদন্ত প্রতিবেদনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া কি আপনার দায়িত্ব ও কর্তব্য ছিল না
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন দুজন অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ না করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত
বিচার বিভাগের স্বাধীনতাকে আরও শক্তিশালী করা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ এক ঐতিহাসিক দৃষ্টান্ত
আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সংবিধান সংবাদমাধ্যমকে স্বাধীনতার যে মৌলিক অধিকার দিয়েছে তা রক্ষায় আপনি কী দৃঢ় অবস্থান নিয়েছিলেন
সাংবাদিকেরা সম্প্রতি গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে সরকারের উচ্চ মহল থেকে নানা সমালোচনার সম্মুখীন হচ্ছেন
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতি মো জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বঙ্গভবনে বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সাক্ষাৎ করেন
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিদায়ী প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন
প্রধান বিচারপতি এ সময় জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিচারাধীন মামলা রয়েছে
এসব মামলা দ্রুত নিষ্পত্তির উপায় হিসেবে তিনি বিচারপতিদের দক্ষতা ও সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন
তিনি বলেন অনিষ্পত্তিকৃত মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের দক্ষতা ও সদিচ্ছার অভাব থাকলে শুধু বিচারকের সংখ্যা বৃদ্ধি করে সুফল পাওয়া যাবে না
যেসব মামলা প্রাথমিক বা অধস্তন আদালতে নিষ্পত্তিযোগ্য সেসব বিষয় বা মামলা উচ্চ আদালতের পরিবর্তে নিম্ন আদালতে পেশ করলে উচ্চ আদালতে মামলার চাপ কমে আসবে বলে তিনি অভিমত দেন
এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা উপস্থিত ছিলেন
নতুন প্রধান বিচারপতির শপথ নতুন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আজ শপথ নেবেন
সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো জিল্লুর রহমান তাঁকে শপথবাক্য পাঠ করাবেন
এরপর ১২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নতুন বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে
যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন
ভারতজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা সতর্ক নিরাপত্তা বাহিনী
বাবরি মসজিদের জমি বিতর্ক মামলার রায় আজ
অযোধ্যার বাবরি মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেলে
৬০ বছর আগে দায়ের করা এই মামলার ব্যাপারে রায় দেবেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চের তিন বিচারপতি
রায় ঘোষণার পর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ভারতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে
উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলার অযোধ্যায় ৪০০ বছর আগে তৈরি বাবরি মসজিদের স্থানটি রামের জন্মস্থান বলে দাবি করেন হিন্দুত্ববাদীরা
এর জের ধরে বিজেপির নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদটি ভেঙে ফেলে
আজ বাংলাদেশ সময় বিকেলে চারটা এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করে কর্মক্ষেত্র থেকে বিদায় নেবেন বেঞ্চের অন্যতম বিচারপতি ডি ভি শর্মা
তাঁর অপর দুই সতীর্থ হলেন বিচারপতি এস ইউ খান ও বিচারপতি সুধীর আগরওয়াল
সরকারি সূত্রে জানা গেছে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার মাত্র তিন দিন আগে এই রায় ঘোষণা করা হচ্ছে
বিষয়টি মাথায় রেখে এই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ভারতের ৩২টি অঞ্চলকে স্পর্শকাতর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে
সে অনুযায়ী ১৬টি স্পর্শকাতর স্থানে সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের সদস্য মোতায়েন থাকবে
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম নিজেই নিরাপত্তাব্যবস্থা তদারক করছেন
উত্তর প্রদেশে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে
রাজ্যজুড়ে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা তৎপর রয়েছেন
শুধু উত্তর প্রদেশেই এক লাখ ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে
এর মধ্যে রাজ্য পুলিশের এক লাখ ৬০ হাজার ও কেন্দ্রীয় পুলিশের ১০ হাজার সদস্য রয়েছেন
মায়াবতীর নেতৃত্বাধীন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আরও নিরাপত্তা-সদস্য চেয়েছে
মায়াবতী নিজে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ও সমাজবিরোধী কার্যকলাপ কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন
রাজ্যের মুখ্যসচিব শশাঙ্ক শেখর সিং বলেন সব ধরনের ঐতিহাসিক ধর্মীয় ও সামাজিক স্থাপনা রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে
এলাহাবাদ হাইকোর্ট এর আশপাশের এলাকা ও লক্ষ্ণৌ বেঞ্চের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে
দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং
গত মঙ্গলবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন আদালত যে রায়ই ঘোষণা করুন জনগণকে অবশ্যই শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে
ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীও আদালত যে রায় দেবেন তা মেনে নিয়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন
বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিও শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন
রায় ঘোষণার পর যাতে গোটা দেশে শান্তি বজায় থাকে সে জন্য ভারতের বেশির ভাগ রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে
এদিকে কর্ণাটক সরকার দুই দিনের জন্য রাজ্যের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে
পশ্চিমবঙ্গের সর্বত্র জারি করা হয়েছে সতর্কতা
সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে
কলকাতার ৪৮টি থানার মধ্যে ১৮টি থানাকে স্পর্শকাতর থানা হিসেবে চিহ্নিত করে সেখানের নিরাপত্তা জোরদার করা হয়েছে
ভারত সরকারের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনে সব রাজ্য সরকারকে স্পর্শকাতর স্থানগুলোতে কঠোরভাবে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে
স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে হিন্দু-মুসলমানের মধ্যে শান্তি বজায় রাখতে যেন শান্তি কমিটি সক্রিয় করা হয়
এর আগে মোবাইল ফোনের মাধ্যমে বাল্ক এসএমএস ও এমএমএস আদান-প্রদানের ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়
বাপকা বেটা
বাবার মতোই হয়েছে ছেলে
